ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার আরও ভয়ঙ্কর ভাবে ভারতে আক্রমন হোয়াইট ফাঙ্গাসের - The News Lion

ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার আরও ভয়ঙ্কর ভাবে ভারতে আক্রমন হোয়াইট ফাঙ্গাসের

 


দি নিউজ লায়ন;   ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। চিকিৎসকদের মতে হোয়াইট ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও ভয়াবহ।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন জানান, ব্ল্যাক ফাঙ্গাসকে ইতোমধ্যেই দেশের জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে হোয়াইট ফাঙ্গাসের কথা আসছে। পর্যাপ্ত গবেষণা হলে পার্থক্যটা বোঝা যাবে। তবে যে কোন ফাঙ্গাস ইনফেকশন হয় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের কারণে।


 করোনা রোগীদের বিশেষ করে আইসিইউতে থাকা রোগীদের চিকিৎসার প্রয়োজনে স্টেরয়েড দিতে হয়। করোনা থেকে সেরে ওঠার পর অনেকের দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন মাথাচাড়া দিয়ে উঠছে। সেটারই এখন নানা ধরণ নানা ভাবে প্রকাশ পাচ্ছে।  ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে দেশটির বিহার রাজ্যে অন্তত চারজন হোয়াইট ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। তবে তারা করোনা আক্রান্ত হননি। কিন্তু করোনার লক্ষণ থাকলেও পরীক্ষায় তা ধরা পড়েনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.